• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

বর্তমান সরকার শহর ও গ্রামের উন্নয়নে সুষমভাবে কাজ করছে- সংস্কৃতি মন্ত্রী

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন‘ বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার শহর ও গ্রামের উন্নয়নে সুষম ভাবে কাজ করে যাচ্ছেন। এই সরকার শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবা উন্নয়নে সব সময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। এসময় মন্ত্রী রাজধানী ঢাকার উদাহরণ টেনে বলেন, ঢাকায় অপরিকল্পিত ভাবে বাসস্থান গড়ে উঠায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের এবং অসুস্থ্য রোগীকে আনার জন্য এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না রাস্তা সংকুচিত হওয়ায়। আমরা চাই না নীলফামারী শহর এমন হোক। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে নীলফামারী শহরে আবাসন তৈরি এবং পরিকল্পনা মাফিক অন্যান্য অবকাঠামো স্থাপনের আহবান জানান। শুক্রবার সকালে নাগরিক সেবার মান বাড়াতে নীলফামারী পৌরসভায় সংযোজিত অত্যাধুনিক নতুন যানবাহন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গুল্লাল সিংহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এনামুল হক, জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু,
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও নীলফামারী  পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের শহর উন্নয়ন রক্ষনাবেক্ষন(ইউজিআইআইপি-২) প্রকল্পের আওতায় নীলফামারী পৌরসভা প্রাপ্ত অত্যাধুনিক নতুন যানবাহন গুলো হচ্ছে বৈদ্যুতিক খুটিতে বাতি লাগানোর হাইড্রোলিক লিপটার গাড়ি একটি, সেফটি ট্যাংক পরিস্কার করণ গাড়ি ২টি, গার্ভেস ট্রাক একটি, রোড রোলার একটি , রাস্তা পরিস্কার করণ যান চারটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ