কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ২০দলীয় জোটের সমাবেশ উপলক্ষ্যে নির্মিত ২০টি তোরণ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদলের কুমিল্লা উত্তর জেলা সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন অভিযোগ করে বলেন,শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্য়ন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্য়ন্ত সমাবেশের জন্য নির্মিত প্রায় ২০টি তোরণ ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা।তিনি এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন।
ছাত্রদল সভাপতি বলেন,এ ঘটনার পর রাস্তায় শতশত নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত,শনিবার বিকেল ৩টায় কুমিল্লা টাউনহল মাঠে ২০দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।