• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

আওয়ামী লীগ সরকার মানুষকে শান্তিতে রেখেছে- শেখ হাসিনা

Hasinaসিসি নিউজ: বিএনপি দুর্নীতি আর মানুষ খুন ছাড়া কিছুই দিতে পারে নি। তারা দেশে অশান্তি নিয়ে এসেছিল। আওয়ামী লীগ সরকার মানুষকে শান্তিতে রেখেছে। শনিবার বিকেলে হবিগঞ্জে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামাত জোট আসলে দেশে নাকি উন্নয়নের জোয়ার হয়। কিন্তু উন্নয়নের জোয়ার নয় আসলে ভাটা হয়। উন্নয়ন হয় শুধুমাত্র বোমা হামলা ও সন্ত্রাসবাদের। বিএনপি ক্ষমতায় শুধু আখের গোছাতে ব্যস্ত ছিল।

আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম। ডিজিটাল বাংলাদেশ তৈরি হয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ডিজিটাল তথ্য কেন্দ্র রয়েছে। কারণ আওয়ামী লীগ মানেই উন্ন্য়ন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সকল ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। দেশে যেন কোনো যুবক বেকার না থাকে সে ব্যবস্থাও করছে সরকার। এ সময় তিনি হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করারও ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ