• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

হিলিতে ৩ বাংলাদেশী যুবক আটক

Atokদিনাজপুর প্রতিনিধি : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় তিন বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হলেন-হাকিমপুর উপজেলার খাট্টাউছনা গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুহুল আমিন (২২), হাতিশা গ্রামের মাইনুর কুমারের ছেলে শুশান্ত কুমার (২৭) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিঘরকান্দি গ্রামের সামছুল আলমের ছেলে রাজু (২৫)।
হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার সময় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের হাকিমপুর থানায় সোর্পদ করে সীমান্ত আইনে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ