দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার চাদগঞ্জ স্কুলের নিটক থেকে রানা (১৭) নামে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল বেলা ১২টার নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রানা সদর উপজেলার পশ্চিম রামপুর তেলিপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও চাদগঞ্জ বাজারের জমিলের হোটেল কর্মচারী।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, শুক্রবার থেকে রানা নিখোজ ছিল। পরে শনিবার সকালে স্থানীয় চাদগঞ্জ স্কুলের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে রানার পরিবার ঘটনাস্থলে এসে তার লাশ সনাক্ত করে। পুলিশ ধারনা করছে তাকে রাতে হত্যা করে চাদগঞ্জ স্কুলের পাশে ফেলে রেখে যায়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হয়েছে।