• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

গরুর গোশতে আল্লাহর নাম

ctg-2_59708চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বালিয়াদী এলাকার দক্ষিণ করুয়ায় শফিউল আলম মুন্সীর বাড়িতে বাজার থেকে আনা গরুর মাংসে আল্লাহ লেখা দেখা গিয়েছে।
ঘটনার সত্যতার জন্য সরেজমিন গিয়ে দেখে গেছে, দক্ষিণ করুয়া জামে মসজিদের সামনে শত শত মানুষের ভিড়। দক্ষিণ করুয়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে গরুর মাংস রান্না করার সময় মৃত শফিউল আলম মুন্সীর পুত্রবধূ দেখতে পান বেশ কয়েক টুকরো মাংস ভেসে উঠেছে। হাড়ি থেকে মাংসগুলো নিয়ে তিনি দেখতে পান ভেসে উঠা তিন টুকরো গরুর মাংসে স্পস্ট আল্লাহ লেখা। এরপর স্থানীয় মসজিদের ইমামকে ব্যাপারটি জানালে তিনি ঘটনার সত্যতা দেখতে পান। মুহূর্তেই চারদিকে গরুর মাংসে আল্লাহ লেখার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করতে শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ