• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

তাইওয়ান প্রধানমন্ত্রীর পদত্যাগ

image_108443_0আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী জিয়াং-ই হুয়ে। দেশটির স্থানীয় নির্বাচনে চীনা সমর্থিত দলের ভরাডুবির কারণেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন।

রাজধানী তাইপেসহ দেশটির বিভিন্ন জেলায় নিজেদের নিয়ন্ত্রণ পেয়েছে কোমিনতেং পার্টি (কেএমটি)।

তাইওয়ানের শনিবারের নির্বাচনটি ছিল অনেকদিক থেকে গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফলের ওপর চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যত হবে তা নির্ভর করছে। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকেই চীন ও তাইওয়ানে আলাদা আলাদা শাসন চলে আসছে।

নির্বাচনে ক্ষমতাসীন কেএমটি পার্টির ভরাডুবি ভোটারদের হতাশার চিত্র তুলে ধরেছে। সরকার খাদ্য নিরাপত্তা সমস্যা, কম মানের বেতন ভাতা ও সম্পদের ব্যবধান কমানোসহ নানা ইস্যুতে ব্যর্থ হয়েছে।–বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ