• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

রাজারহাটে বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা

Sovaরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপি’র আয়োজনে রোববার বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ। ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোসলিনা পারভীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বাতেন, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক প্রমূখ। উক্ত সভায় ইউপি সদস্য তহশিলদার, পরিবার-পরিকল্পনা ইন্সপেক্টর, স্কুল-কলেজের শিক্ষার্থী, ইমাম, কাজী, ঘটক, প্রধান শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ