• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

গাইবান্ধায় অটোরিক্সা চালক হত্যাকাণ্ডে ৪ জন গ্রেফতার

gaibandha_59858গাইবান্ধা : পাঁচবিবিসহ দেশের বিভিন্ন স্থান থেকে খুনের পর আত্মগোপনে থাকা ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আজমেরী মিয়াকে (২৫) দুবৃর্ত্তরা হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। নিহত আজমেরী উপজেলার কুঞ্জমালঞ্চ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অটোরিক্সা উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতারের তৎপরতা শুরু করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় এক আসামির অবস্থান জানতে পেরে এস আই ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। সেখানে থেকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ (পচারিয়া) গ্রামের টুকু মিয়ার ছেলে মোনারুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী জয়পুরহাটের পাঁচবিবি ও গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থান থেকে উপজেলার শিবপুর গ্রামের মৃত ফরিদুল ইসলামের ছেলে নাইম, ভিটাসাকোইল গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলু মিয়া, একই গ্রামের আছাব আলীর ছেলে আরিফকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ