• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ডিমলায় ভুয়া পিএসসি পরীক্ষার্থী বহিস্কার

Bohiskarসিসি নিউজ: নীলফামারীর ডিমলায় রোববার প্রাথমিক সমাপনি পরীক্ষার শেষ দিনের গনিত পরীক্ষায় ২জন ভুয়া শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ভুয়া পরীক্ষার্থীরা হলেন আলী আহসান (৪৬৩৯) ও সুরভী আক্তার (৪৬৪০)। প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, আলী আহসান ২০১১ সালে ও সুরভী  আক্তার ২০১৩ সালের পিএসপি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছিল। বহিস্কৃতরা উত্তর নাউতরা প্রাথমিক বিদ্যালয়ের হয়ে আকাশকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। ঘটনার পর উত্তর নাউতরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অলিয়ার রহমান পালিয়ে যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জানায়, উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ায় প্রস্তুতি চলছে। প্রধান শিক্ষক অলিয়ার রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানায়, প্রতিষ্ঠান প্রধানসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করা করার জন্য শিক্ষা অফিসকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ