ঢাকা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ০৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য যৌথসভা করবে বিএনপি।
মঙ্গলবার বেলা একটায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা হবে।
যৌথসভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।