• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

কাহারোলে ছাত্রলীগ নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

CCকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বলিষ্ঠ ছাত্র নেতা আসাদুজ্জামান রুবেলের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে রোববার সন্ধ্যায় কাহারোল উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মিছিলটি উপজেলা দলীয় কার্যালয় হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড় নামক স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আমতলা মোড়ে জেলা ছাত্র নেতা রুবেলের মুক্তির দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখর কুমার দাস, যুগ্ম আহবায়ক ছাব্বির রায়হান সুজন, তুষার চন্দ্র অধিকারী, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক স্বরুপ সাহা, জেলা ছাত্রলীগের সদস্য কামরুজ্জামান সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ