দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সিভিল সার্জন অফিস ও বেসরকারি সংস্থার আয়োজনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী অডিটোরিয়ামে গিয়ে শেষ করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. মোশায়ের উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. দিদারুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমদাদুল হক ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী শ্রী’র প্রোগ্রাম ফেসিলিটর রওনক আরা, এফপিএবি’র মেডিকেল অফিসার ডা. মোঃ শাহবুদ্দিন, সূর্যের হাসি ক্লিনিক কাঞ্চন সমিতির প্রকল্প পরিচালক ডা. মৃনাল কান্তি রায়, রোভার স্কাউট মোঃ আজহার আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এইডস এমন একটি মহামারি যার দ্বারা আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। তবে একটু সচেতন থাকলে এই রোগ থেকে বিরত থাকা যায়। সম্মিলিত সচেতনতার মাধ্যমে ও নিজ নিজ ধর্মের আইন মেনে চললেই আমরা এই্ডস এর ভায়াবহ ব্যাধী থেকে দুরে থাকতে পারবো। আর এ জন্য আমাদের অবশ্যই এইডস বিষয়ক সচেতনতা প্রতিরোধক ধারণা নিতে হবে।
র্যালী ও আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. মোশায়ের উল ইসলাম, জেলা প্রশাসন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার-পরিকল্পনা বিভাগ, দিনাজপুর সেবা ইনস্টিটউট, বেসরকারি সংস্থা আরডিআরএস, কাঞ্চন সমিতি, এফপিএবি, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী, হেল্প, লাইট হাউস, ওড পাপ, আরএইচ স্টেপ, অনুঘটক, দিনাজপুর পৌরসভা, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, কেয়ার বাংলাদেশ, স্কাউটের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।