• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

করণ জোহরের ছবিতে ঐশ্বরিয়া

imagesবিনোদন ডেস্ক: বচ্চন পরিবারের পুত্রবধূ ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের ছবিতে এই প্রথম অভিনয় করতে যাচ্ছেন। করণের পরিচালনায় ‘এই দিল হে মুশকিল’ নামে নতুন একটি ছবি নির্মিত হতে যাচ্ছে। এতে ঐশ্বরিয়াকে অভিনয়ের ব্যাপারে রাজি করাতে সক্ষম হয়েছেন করণ। ছবিটিতে আরো অভিনয় করবেন রণবীর কাপুর ও আনুশকা  শর্মা। খবর দ্য হিন্দুর
করণ জোহরের প্রডাকশন হাউস ধর্ম প্রডাকশন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে মুভিটির বিষয়ে আজ এক আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এতেই ঐশ্বরিয়ার অভিনয়ের কথা নিশ্চিত করা হয়। ওই ঘোষণায় বলা হয়, ‘বড় খবর! এই দিল হে মুশকিল ছবিতে করণের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া, রণবীর ও আনুশকা। ২০১৬ সালের ৩ জুন ছবিটি মুক্তি পাবে।
উল্লেখ্য, প্রথম সন্তান আরাধ্যর জন্মদানের জন্য বলিউড থেকে চার বছরের ছুটিতে ছিলেন ঐশ্বরিয়া। সঞ্জয় লীলা বানসালির ‘গুজারিশ’ ছবিতে সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গিয়েছিল। আর সঞ্জয় গুপ্তের ‘যাজবা’ ছবির মাধ্যমে ফের ছবিতে ফিরছেন ঐশ্বরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ