• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

স্বল্পবসনা হওয়ায় বলিউড অভিনেত্রীকে চড়

200_61বিনোদন ডেস্ক : ‘মুসলিম নারী’ হয়েও স্বল্পবসনা হওয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী ও মডেল গহর খানকে থাপড় মেরেছেন এক মুসলিম যুবক। রবিবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে টেলিভিশনের একটি রিয়ালিটি শোর শুটিং চলাকালে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পুলিশ মোহাম্মদ আকিল মালিক (২৪) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে।। দর্শক হিসেবে রিয়ালিটি শোর শুটিংয়ে এসেছিলেন তিনি।

পুলিশের ভাষ্য, রিয়ালিটি শোর শুটিংয়ে গহরের পোশাক নিয়ে ওই ব্যক্তির আপত্তি ছিল। নাচটিও সস্তা বলে অভিহিত করেন ২৪ বছর বয়সী ওই যুবক। ‘একজন মুসলিম নারী হয়ে তার এতো স্বল্পবসনা হওয়া উচিৎ হয়নি,’ বলেন মালিক।

রবিবার রাতে ফিল্ম সিটির ৯ নম্বর স্টুডিওতে টেলিভিশনের একটি মিউজিক রিয়ালিটি শোর গ্র্যান্ড ফিনালের শুটিং ছিল। এটির উপস্থাপক ছিলেন গহর। অনুষ্ঠানে দর্শক হিসেবে এসেছিলেন মালিক। এর আগেও তিনি দুই-তিন দিন ওই অনুষ্ঠানে এসেছিলেন।

কর্মকর্তাদের ভাষ্য, গহরের ওপর নজর রেখেছিলেন মালিক। রাত আটটার দিকে শুটিং শুরু হলে হঠাৎ করে মঞ্চে উঠে যান তিনি। গহরকে স্পর্শ করার চেষ্টা করেন ওই দর্শক। গহর সরে যান এবং বাধা দেন। একপর্যায়ে গহরকে থাপড় মারেন মালিক।

পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ৩২৩,৩৫৪ এবং ৫০৬ ধারায় মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ