• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

‘মনে হয় মুক্তিযুদ্ধ করাই ছিল অপরাধ’

Asrafঢাকা: নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘মনে হয় মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। এত বড় যুদ্ধ, এত আত্মত্যাগ। অথচ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’ তিনি সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে আলোচনা সভার উদ্ধোধনী অনুষ্ঠানে একথা বলেন।

এ সময় সৈয়দ আশরাফ জোর দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে। মৃত্যুদণ্ডও কার্যকর করা শুরু হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। আশা করি, সবার রায় একে একে কার্যকর করা হবে। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না।’

তিনি বলেন, ‘এদেশের স্বাধীনতা আলোচনা বা গোলটেবিল বৈঠকের মাধ্যমে আসেনি। পৃথিবীর খুব কম জাতিই আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অথচ আমাদের নতুন প্রজন্ম এই ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, তাদের কাজ হবে তরুণ প্রজন্মকে সত্য ইতিহাস জানানো।’ স্বাধীনতার পরাজিত শত্রুরা শক্তিশালী। তারা দিনে দিনে শক্তি সঞ্চয় করছে, আর আমরা ক্ষয়িঞ্চু হচ্ছি বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ।

এর আগে তিনি জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে মুক্তিযোদ্ধা দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন পাহাড়ী, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আমির হোসেন মোল্লা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ