ঢাকা: দেশ বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘তার মৃত্যুতে আমরা সাংস্কৃতিক অঙ্গণের একজন অভিভাবককে হারালাম।’
সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নাট্যকলার দুই দশ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘কাইয়ুম চৌধুরী আমাদের একজন অভিভাবক ছিল আজ তাকে চিরবিদায় দিয়ে এলাম।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ উপাচার্য শহীদ আক্তার হোসাইন, সৈয়দ জামিল আহমেদ প্রমুখ।
১ ডিসেম্বর সোমবার সন্ধ্যার পর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিশজন তরুণ নাট্যকার নির্দেশিত প্রাচ্য ও পাশ্চাত্যের নাটক নিয়ে টিএসসিতেই এক উৎসবের আয়োজন করা হয়।
প্রথম দিন পরিবেশিত হয়েছে আব্দুল হামিদ নির্দেশিত ‘যামিনির শেষ সংলাপ’।