• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

হিলিতে ভুয়া ডাক্তারসহ আটক ১৫, হাসপাতাল সিলগালা

Talaহিলি প্রতিনিধি: দিনাজপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ের হিলি লায়ন্স হাসপাতালটি সিলগালা করে দিয়েছেনে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটির পরিচালক ভুয়া চিকিৎসক তাফহিমুল হুসাইনসহ ১৫ জনকে আটক করা হয়।

সোমবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজাহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় ওই হাসপাতাল সিলগালা করে দেয়া হয়। তাফহিমুল ইসলাম দিনাজপুরের নিউ টাউনের ডাক্তার মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাস থেকে তাফহিমুল ডাক্তার পরিচয়ে হিলির চারমাথা মোড়ে লায়ন্স হসপিটাল নামে একটি হাসপাতাল চালু করে সেখানে চিকিৎসা সেবা দিতে শুরু করেন।
এব্যাপারে এলাকায় ব্যাপক প্রচার প্রচরণা চালায় এবং আগামী ৩১ডিসেম্বর ওই হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা বলা হয়।
এদিকে হাসপাতালে লোক নিয়োগের নামে এলাকার ১০৮ জনের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা করে নিয়ে সর্বমোট ১২লাখ ৪৪হাজার ৫শত টাকা হাতিয়ে নেন তাফহিমুল।
এবিষয়ে অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই হাসপাতালে যান। এ সময় তিনি হাসপাতালের পরিচালক ওই ডাক্তারের নিকট হাসপাতালের অনুমোদনসহ তার ডাক্তারি সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
পরে হাসপাতালের সব মালামাল জব্দ এবং ওই ডাক্তারসহ হাসপাতালের ১৫জন সহকর্মীকে গ্রেফতার এবং হাসপাতালটি সিলগালা করে দেন। এসময় হাসপাতালের ম্যানেজারসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের (টিএইচও) ডাক্তার সোলায়মান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আজাহারুল ইসলাম বলেন, তাফহিমুল অনুমোদনহীনভাবে এখানে হাসপাতাল পরিচালনা করে আসছিলেন। তাছাড়া এখানে চাকুরি দেয়ার নামে এলাকার অনেকের কাছ থেকে প্রায় পনের লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি বলেন, আপাতত তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ