• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

না.গঞ্জে ৭ খুন: র‌্যাবের আরও ৩ সদস্য গ্রেপ্তার

Hand Cupনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় সিদ্দিরগঞ্জের আদমজী এলাকা থেকে র‌্যাবের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- র‌্যাব সদস্য হাবিলদার আবুল কালাম আজাদ, নাসিরউদ্দিন ও বজলুর রহমান।
মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, রাতে সিদ্দিরগঞ্জের আদমজী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।

এ ঘটনায় র‌্যাব ১১ এর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে ৫ মে হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র দাসের বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে র‌্যাব-১১ এর তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে র‌্যাব সদর দপ্তরকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন। পরে তিন কর্মকর্তাসহ অন্যরা গ্রেপ্তার হন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৮ মে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি আফতাব উদ্দিনকে প্রদান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে র‌্যাব।

কমিটির অপর সদস্যরা ছিলেন র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার, মেজর মোহাম্মদ সাদিক ও এসপি সাজ্জাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ