• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

জাতীয় পরিচয়পত্রের তথ্য এখন অনলাইনে

ID-card-onlineসিসি নিউজ: কমিশন সভায় এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় পরিচয় অনুবিভাগ নতুন একটি প্রস্তাবনা তৈরি করে। এতে সংশ্লিষ্ট ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজস্ব পাসওয়ার্ড ও ইউজার নামের মাধ্যমে তথ্য দেখতে পারবে। এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।

এর আগে একই প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চেয়ে আবেদন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের বিশেষ শাখা (এসবি), সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুরেলটরি কমিশন (বিটিআরসি), পরিসংখ্যান ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, সমাজসেবা অধিদফতর এবং ডিজিটাল স্বাক্ষর প্রদানকারী কর্তৃপক্ষ। ওই সব আবেদনও বিবেচনায় রেখে প্রবেশাধিকার দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসি।

চাকরির দরখাস্ত, ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন কাজে জনগণের সুবিধার্থে নাগরিকদের ছয় ধরনের তথ্য ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে একটি প্রস্তাবনা ইসির বৈঠকে উত্থাপন করা হয়। এতে নাগরিকদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ভোটার নম্বর শুধু পাঠযোগ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার বিষয়ে প্রস্তাব করা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের একটি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বিষয়টি বৈঠকের এজেন্ডাভুক্ত করা হয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, অনলাইনে ভোটাররা যাতে শুধু নিজেদের তথ্য-উপাত্ত দেখতে পারেন, এমনভাবে তথ্য-উপাত্ত প্রকাশের প্রস্তাব কমিশন সভায় উত্থাপন করা হয়েছিল। কমিশন বিষয়টি আরও পর্যালোচনা করে পরের সভায় উত্থাপন করতে বলেছে।

তিনি আরোও বলেন, ভোটাররা রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে শুধু নিজের তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। একজনের তথ্য আরেকজন দেখতে পাবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ