• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

পরিবর্তন হচ্ছে ইসির ওয়েবসাইটের ঠিকানা

ECঢাকা : বিভিন্ন জটিলতার কারণে ইসির ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করে নতুন ঠিকানায় ওয়েবসাইট চালু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।
মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসির সিস্টেম এনালিস্ট কাজী মুহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত একটি চিঠিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির বিভাগীয় প্রকৌশলীকে (বিটিসিএল) নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয় বাংলাদেশ নির্বচন কমিশন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানের ইসির ওয়েবসাইট www.ecs.gov.bd পরির্বতন করে নতুন ওয়েবসাইট www.ec.org.bd করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ