• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

মধ্যরাতে সারাদেশে মৃদু ভূমিকম্প

image_107289_0সিসি নিউজ : রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১৯ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বান্দরবান,ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬ ।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ২২১ কিলোমিটার উত্তর পূর্বে ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায়। তবে এ ভূমিকম্পে দেশের কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি: পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে তিনদফা ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১২টা ১৫ মিনিটি থেকে তিন দফা ভূমিকম্প হয়। মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে অনেকের ঘুম ভেঙে যায়।
রাত জেগে টিভি সেটে বসে থাকা মানুষজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের ঝাঁকুনি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাযনি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১৬ মিনিটে ভূকম্পন অনভূত হয়। কম্পনের স্থায়িত্ব ছিল প্রায় পাঁচ সেকেন্ড।
সিলেট আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করলেও ভূমিকম্পের পরিমাপ জানাতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ