ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জঙ্গিবাদ দমন ও মুক্তিযুদ্ধের চেতনায় গণমানুষকে জাগিয়ে তুলতে ফুলবাড়ী রংধনু পাঠাগারের একাডেমি শাখা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালাগানের মধ্যে দিয়ে মহান বিজয়ের মাসব্যাপী ব্যাপক প্রচার শুর করেছে । বিজয়ের মাসে প্রথম দিনে সন্ধ্যায় উপজেলার বড়লই কাছারী বাজার মাঠে তারা একাত্তরের পালা মঞ্চায়ন করেন ।
পালাগানে সেচ্ছাসেবী শিল্পী ছিলেন একরামুল বকসী, নুর নাহার বেগম, শহিদুল হক, তসলিম উদ্দিন, শেফালী বেগম ও আইযূব আলী প্রমুখ ।
রংধনু পাঠাগারের উদ্যোগকে যুগোপযোগী বলে সুধী মহলের ব্যাপক সাড়া পড়েছে এবং একাত্তরের এ পালা দর্শকদের মুগ্ধ করেছে ।