• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

খালেদার কালো হাত ভেঙে দেয়া হবে: নাসিম

Nasimনাটোর: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম এমপি বলেছেন, “আন্দোলনের নামে চক্রান্ত করলে খালেদা জিয়ার কালো হাত ভেঙে দেয়া হবে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন কাকে বলে আওয়ামী লীগের চাইতে ভালো আর কেউ জানে না।”
তিনি আরো বলেন, “বিএনপি যত আন্দোলন সংগ্রামই করুক না কেন ২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়। ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে নাটোরের তাইজুলের মতো হ্যাট্রিক করবেন। ৫ জানুয়ারি যখন নির্বাচন হলো তখন নির্বাচনে আসলেন না কেন।”
মঙ্গলবার দুপুরে স্থানীয় কানাইখালী স্টেডিয়াম মাঠে দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
পরে নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক মন্ত্রী লে. কর্নেল ফারুক খান (অবঃ) এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমদ পলক এমপি, আব্দুল কুদ্দুস এমপি , শফিকুল ইসলাম শিমুল এমপি,  অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
মোহাম্মদ নাসিম বলেন, “বেগম জিয়া কুমিল্লার সমাবেশে আওয়ামীলীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি প্রতিনিয়ত দেশ বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। নির্বাচনের জন্য কোন সংলাপ হলেও তা হবে কমিশনের সঙ্গে বিএনপির সঙ্গে নয়।
দেশের স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করে নাসিম বলেন , আগে গ্রামের হাসপাতালে কোন ডাক্তার পাওয়া যেত না , এখন গ্রামেও ডাক্তাররা অবস্থান করছেন। গ্রামের সাধারণ মানুষ এখন সরকারি সকল ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন।
তিনি বলেন, “বিএনপি মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের দলে কোনো গণতন্ত্র নেই । দলের নেতা নির্বাচনে তাদের কোন ভোটাধিকারের সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। তাই আমরা দলেও গণতন্ত্রের চর্চা করি। নাটোর জেলা আওয়ামীলীগের কাউন্সিলও গণতান্ত্রিক উপায়েই হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, খালিদ  মাহমুদ চৌধুরী এমপি, কার্যনির্বাহী সম্পাদক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, আব্দুর রহমান এমপি, আখতারুজ্জামান, প্রতিমন্ত্রী মির্জা আযম এমপি।
পরে বিকালে নাটোরের স্থানীয় সরকারী গণ গ্রন্থাগার মিলনায়তনে জেলা আওয়ামীলীগের ২৭৫ জন  কাউন্সিলর নেতৃত্ব নির্বাচন করবেন।
কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সভাপতি সাজেদুর রহমান খান , সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার, আব্দুল কুদ্দুস এমপি, আবুল কালাম আজাদ এমপি ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ