• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

কিবরিয়া হত্যা মামলার চার্জশিট গৃহীত হয়নি

image_108840_0হবিগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়নি। বুধবার সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে এ মামলার চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানী শেষে আদালত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নাম সংশোধন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছের ঠিকানা সংশোধন করে চার্জশিট দাখিলের নির্দেশ দেন। আদালত আগামী ২১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এদিকে শুনানি চলাকালে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ