• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

ট্রাকচাপায় ফেনীতে ট্রাফিক সদস্য নিহত

Deathফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মহিপালে দায়িত্ব পালন করতে এসে বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় এক ট্রাফিক সদস্যের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাফিক ব্যারাক অফিস থেকে মহিপাল আসেন ট্রাফিক সদস্য মঈনুল ইসলাম (৪৮)। রিকশা থেকে নামামাত্রই ঢাকাগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বেলা ১১টায় ফেনী পুলিশ লাইনে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ