• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

Trainকুমিল্লা : কুমিল্লায় ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে পৌনে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ৯টা ৪৫মিনিটে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালীয়া এলাকায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের পেছনে একটি মালবাহী বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া জানান, লাকসাম জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সোয়া ১ঘন্টা  উদ্ধার কাজ শেষে দুপুর ১২টা ৩০মিনিটে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় লাকসাম রেলওয়ে জংশনে ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস, নাঙ্গলকোটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ