সুনামগঞ্জ : সিলেট নগরীর খাদিমপাড়া এলাকায় এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদিন (৩৮) নামে একই মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
এঘটনায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। সহকারী পুলিশ কমিশনার শংকর কুমার দাশ ঘটনাস্থলে তদন্ত করেছেন বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই আব্দুল আলিম।
তিনি আরো জানান, ভিকটিম ওসমানী হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
সুত্র জানায়, গত ২৫ নভেম্বর খাদিমপাড়া রোডে অবস্থিত একটি মহিলা মাদরাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে ওই অধ্যক্ষ জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে তার অভিভাবকরা বিষয়টি জানতে পেরে পুলিশকে অবগত করেন।