• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

যশোরে যুবলীগ কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ

Josohorযশোর : যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ কর্মী শরিফুল ইসলামের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে শহরের খড়কি এলাকা থেকে লাশ নিয়ে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোতয়ালী থানা ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবিতে স্লোগান দিতে থাকে। পরে থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আটকের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা থানা থেকে লাশ নিয়ে বের হয়ে যায়।

সম্প্রতি যুবলীগ কর্মী শরিফুল শহরের কালেক্টরেট মার্কেটের এক নম্বর গলির সামনে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জখম হন। সে সময় আশপাশের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। বুধবার হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ফের হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় তার মৃত্যু হয়। শরিফুল খড়কি এলাকার মকবুল হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ