নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলের যুবলীগ নেতা নাসির উদ্দিন নাসুকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত নাসু এলাকার ত্রাস চেনি কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিল।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে জবাই করা হয়। নিহত নাসু উপজেলার জীরতলী ইউনিয়নের মোহিসপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। সে ইউনিয়ন যুবলীগের সদস্য।
জানা গেছে, রাত ৮টার দিকে তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা নাসুর উপর হামলা চালিয়ে তাকে জবাই করে জীরতলী ইউনিয়নের হাটে রাস্তার পাশে তার লাশ পেলে যায়।
উল্লেখ্য, সন্ত্রাসী চেনি কামালকেও একই কায়দায় সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছিল।