• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

চুয়াডাঙ্গা আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

BSFচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে আটককৃত চার গরু ব্যবসায়ীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে ফেরত দিয়েছে। আটককৃতরা হলেন, ইয়ামিন (১৯), মিলন (১৮), বাবুল (২৩) আব্দুর রহিম(২৬)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে সীমান্তের ৮৬/১২ টি পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শহীদ সরোয়ার, বিএসএফএর পক্ষে ছিলেন মালোয়া পাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেকটর বনবির।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা ৭ টার দিকে সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১০-১২ জন গরু ব্যবসায়ী গরু কেনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এসময় মালোয়া পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে উপজেলার চাকুলিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে ইয়ামিন, মহিন আলির ছেলে মিলন, সুবলপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে বাবুল ও আব্দুর রহিমকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৯ টায় ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শহীদ সরোয়ার তাদেরকে ফেরত চেয়ে মালোয়া পাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়। রাত ১১ টার সময় দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে ফেরত দেয়। এরপর বিজিবি তাদেরকে রাত দেড়টার দিকে দামুড়হুদা থানায় সোপর্দ করে। এ ব্যাপারে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ