• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

বীরগঞ্জে টেকসই উন্নয়ন প্রযুক্তির প্রসারনে আলোচনা সভা

grihboduবীরগঞ্জ প্রতিনিধি : বীরগঞ্জে শুক্রবার টেকসই উন্নয়ন প্রযুক্তির প্রসারনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন প্রযুক্তির প্রসারন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে উপজেলার মরিচা ইউনিয়নে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহায়তায় জন সংগঠনের আয়োজনে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা সমন্বয় পরিষদের নেতা বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা। সভায় প্রতিবন্ধীদের জীবনমান ও সুখ-দু:খ্যের চিত্র তুলে ধরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র পক্ষে বক্তব্য রাখেন গ্রাম সহায়ক শাহজাহান কবির। আবু তালেবের পরিচালনায় অন্যদের মধ্যে জনসংগঠনের সদস্য-সদস্যা, মরিচা ইউনিয়নের মহিলা সদস্যগন, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র‌্যালী ও আলোচনা সভায় প্রতি বন্ধী, জনসংগঠনের সদস্য-সদস্যা ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বীরগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা
দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়ীতে ঢুকতে বাধা দেওয়ায় ১ম স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে এক স্বামী। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার সদর থেকে ৪০কিলোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের আব্দুল হাই বাড়িতে। জানা যায়, সম্প্রতি গোপনে ২য় বিয়ে করে আব্দুল হাই। ওই দিন ভোর রাত ৩টায় ২য় স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। ১ম স্ত্রী মনোয়ারা বেগম ২য় স্ত্রীকে বাড়ীতে ঢুকতে বাধা দেয়। এতে স্বামী ও স্ত্রী উভয়ের মাঝে বচসা হয়। স্বামী ও স্ত্রীর বচসার এক পর্যায়ে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে মনোয়ারা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর বসে ধারাল অস্ত্র গলায় বসিয়ে হত্যার চেষ্টা করে। মনোয়ারারা বেগমের আত্ম চিৎকারে তার কলেজ পড়–য়া ছেলে মোস্তফা কামাল সহ পরিবারের অন্য সদস্যরা  আহত মনোয়ারাকে মারাত্বক জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ