পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের উদ্দ্যেগে কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় জেলা উপজেলা হরিজন সম্প্রদায়ের এক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
জানা যায়, আজ শুক্রবার দুপুরে পার্বতীপুর শহরের সাহেবপাড়া সুইপার কলোনীতে বাংলাদেশ বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার উদ্দ্যেগে আগামী ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় জেলা উপজেলা হরিজন সম্প্রদায়ের সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। রাজকুমার বাঁশফোরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের আহবায়ক শ্রী ভানুলাল বাঁশফোর, বিশেষ অতিথি আহবায়ক সচিব শ্রী জিতেন বাঁশফোড় ও সাবেক প্যানেল মেয়র বর্তমান ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রম্ভুনাথ বাঁশফোর, সুর্দশন বাঁশফোর, রাজেন বাঁশফোর, রংলাল বাঁশফোর, কনিল বাঁশফোর প্রমুখ। সমাবেশে রংপুর বিভাগের ৮ জেলা উপজেলার হরিজন সম্প্রদায়ের সভাপতি ও সম্পাদকরা মিলিত হয়। বক্তারা সমাবেশে আগামী ২৬ ডিসেম্বর জাতীয় বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সবার অংশগ্রহনের আহবান জানান।