ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুরবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সুধিজনদেরকে নিয়ে শুক্রবার এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলওয়াদ করেন, মোঃ আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ফুলবাড়ীর বিশিষ্ট সমাজসেবক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মিল্টন। মতবিনিময় সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আমিনা খাতুন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন প্রভাষক মো. মোজাহার আলী, সাবেক শিক্ষক মো. নাজিম উদ্দিন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ হামিদুল হক, সাবেক পৌর কাউন্সিলর মো. এসএম নুরুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি শেখ সাবীর আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সাংবাদিক রজব আলী, সাংবাদিক রাকিব হাসান জনি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সুলতান, বিদ্যালয়ের কারিগরি শাখার ল্যাব সহকারী শাহিনুর আলম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম।