ঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন- বর্তমান সরকার ইসলাম নয়, নাস্তিক্যবাদের পক্ষে।
শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিরাআউন টিকে থাকতে পারেনি, শেখ হাসিনা’র সরকারও পারবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে ইসলামের কথা বললেও তিনি ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, এদেশে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্ত কোনো নাস্তিক ও মুরতাদদের বাংলার মাটিতে স্থান হবে না।