• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

Accidentসিসি নিউজ: রংপুর-সৈয়দপুর মহাসড়কের দোয়ালীপাড়ার মাজারের পাড় নামক স্থানে বাইসাইকেল ও মটরসাইকেলে মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল চালক আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছে।  নিহত আনোয়ার হোসেনের বাড়ি তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়ায়।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সৈয়দপুর শহর থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল আনোয়ার। ঘটনাস্থলে পৌছালে একই গ্রামের বাইসাইকেল চালক আয়নালের (৪৫) সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় মটরসাইকেল চালক আনোয়ার, মটরসাইকেল আরোহী মিনিট (২০) ও সাইকেল চালক আয়নাল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনোয়ার মারা যায়।
এ ঘটনার পর এলাকাবাসী উক্ত স্থানে স্প্রীডব্রেকারের জন্য মহাসড়ক অবরোধ করে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ