লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে দুই জুয়াড়ির এক মাসের বিনাশ্রম কারাদ্বন্ড দিয়ে করাগারে প্রেরন করেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার কিসামত চরিতাবাড়ি গ্রামের হাসমত আলীর ছেলে মফিজ উদ্দিন(৫০) ও একই উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামের মৃত জমশের আলীর ছেলে তৈয়ব আলী(৬০)।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) কফিলউদ্দীন জানান, উপজেলা সদরের বুড়িরবাজার ধোরের পাড় নামক স্থানে বাঁশ ঝাড়ে প্রতিদিন জুয়ার আসর বসত। এমন একটি খবরে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গ্রাম পুলিশ নিয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম নিজেই অভিযান চালান। এ সময় জুয়াড়িরা দৌড় দিলে পিছু ধাওয়া করে দুই জুয়াড়িকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যান আদালতের বিচারক আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম জুয়া আইনে জুয়াড়িদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ্বন্ডে দন্ডিত করেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম জুয়া আইনে জুয়াড়িদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ্বন্ডে দন্ডিত করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদেরকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য গত বুধবার ওই জুয়ার আসরে নিজে অভিযান চালিয়ে মিঠু নামক এক জুয়াড়িকে আটক করে ৫হাজার টাকা জরিমানা করেন আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম।