দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা বিএনপির মহিলা দলের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনায় অন্তত ৫ জন মহিলা কর্মী আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ২টার দিকে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান মিন্টুর সভাপতিত্বে দলীয় কার্যলয়ের ভিতরে প্রস্তুতি সভা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিএনপির নেতাকর্মী জানান, দীর্ঘ দিন পর কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর দু’গ্রুপ একত্রিত হয়ে আগামী ১২ ডিসেম্বর এক কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রুপের সমর্থক জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মহিলা এমপি রেজিনা ইসলামের ঘোষণা করার সাথে সাথে জেলা বিএনপির সভাপতি গ্রুপের সমর্থক ও পৌর মহিলা কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি ও তার সমর্থক মহিলা কর্মীরা চেয়ার দিয়ে ঢেলাঢেলি শুরু করে। এতে রেজিনা ইসলামের পক্ষের অন্তত ৫ জন মহিলা কর্মী আহত হন। পরে উপস্থিত নেতৃবৃন্দের হস্তক্ষেপে ঢেলাঢেলি বন্ধ হয় ও পরিস্থিতি শান্ত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা পন্ড হয়ে যায়।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান মিন্টু মহিলা দলের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনার সত্যতা স্বীকার করে জানান নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্ভাভাবিক হয়েছে।