• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে পূর্ববাংলা জনযুদ্ধের আঞ্চলিক নেতা নিহত

Bondukকুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ)’র আঞ্চলিক নেতা এনামূল হক (৩৫) নিহত হয়েছে। রোববার গভীর রাত শোয়া তিনটার দিকে মিরপুর উপজেলার ভাঙা বটতলায় জনৈক শহিদুলের ইটভাটার কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, রোববার রাত তিনটার দিকে কতিপয় চরমপন্থীরা শহিদুলের ইটভাটায় চাঁদা নিতে আসে। এ খবরে মিরপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল আগে থেকেই সেখানে ওঁৎ পেতে ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা যাবৎ এ বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ জনযুদ্ধের আঞ্চলিক নেতা এনামুলকে গ্রেফতার করে । এসময় ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, চার রাউন্ড বন্দুকের গুলি, পাঁচ রাউন্ড খোসা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় এনামুলকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, নিহত চরমপন্থী নেতা এনামূল হক দল গোছাতে নতুন করে চাঁদাবাজী শুরু করেছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন থানায় অন্তত ৭টি হত্যাসহ মোট ২৪ টি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় সে ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। সে মিরপুরের মালিহাদ ইউনিয়নের আসাননগরের রবিউল ইসলামের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ