• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

পাকিস্তানে ড্রোন হামলায় তালেবান কমান্ডারসহ নিহত ৫

Pakistan Mapআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্থানে ড্রোন হামলায় সিনিয়র তালেবান কমান্ডারসহ পাঁচ জন নিহত হয়েছে। রোববার বিমান হামলায় পাকিস্তান ও আফগানিস্তানে অবিযান পরিচালনাকারী উমর ফারুক নামের এই তালেবান কমান্ডার নিহত হন।

পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, “কারা তাংগা গ্রামে ড্রোন থেকে তালেবানদের লক্ষ্য করে দুটি মিসাইল নিক্ষেপ করা হয়।”

বার্তা সংস্থা এএফপিকে দেশটির এক গোয়েন্দা জানান, “মিসাইলটি কম্পাউন্ডে আঘাত করার সময় এক গুরুত্বপূর্ণ তালেবান নেতা নিহত হবার কথা জানা গেছে, তবে এটা এখনো তদন্ত করে দেখতে হবে।” এর আগে গতকাল শনিবার অপর এক অভিযানে তালেবান নেতা আদনান শুকরিজুমা নিহত হন।–আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ