• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

দিনাজপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Dinajpur-06-12-2014---দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার সৈয়দপুর সিকদারগঞ্জ চক্ষু চিকিৎসা কমিটির উদ্যোগে ২২তম চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলার সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সৈয়দপুর সিকদারগঞ্জ চক্ষু শিবির কমিটি আয়োজিত ২২তম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এমদাদ সরকার, সাদারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক এসএম মাহাবুবুর রহমান, গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারন সম্পাকদ আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সিকদারগঞ্জ চক্ষু শিবির কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশেকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক বীর মু্িক্তযোদ্ধা মোঃ আব্দুস সবুর সরকার। উল্লেখ্য সৈয়দপুর সিকদারগঞ্জ চক্ষু শিবির কমিটি আয়োজিত ২২তম চক্ষু শিবির ক্যাম্পে প্রায় ৩ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ