• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

দিনাজপুরে পরিবহনে আসন বরাদ্দের দাবীতে মানববন্ধন

Manabbandhan Pic 07-12-14দিনাজপুর প্রতিনিধি : পরিবহনে প্রতিবন্ধীদের জন্য আসন বরাদ্দের দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় দিনাজপুর সুইহারীস্থ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় সংলগ্ন সড়কে মমতা পল্লী উন্নয়ন সংস্থা ও ভালনার‌্যাবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভালনার‌্যাবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্টের ম্যানেজার পরিমল হেমরম, প্রজেক্ট অফিসার রতন দাস, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক রেজু, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, উত্তরন প্রতিবন্ধী সংস্থার মো. আশরাফুল আলম ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ অক্টোবর আইন পাশ হওয়া প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে পরিবহনে শতকরা ৫টি আসন প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের কথা থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন সামান্য। ভবিষ্যতে প্রতিবন্ধীরা যেন ঠিক মত পায় আসন বরাদ্দ সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ আইনটি বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত  করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ