• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে দেড় লাখ টাকা ছিনতাই

Cintaiসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম তুলসিরাম সড়কে রোববার প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সূত্র মতে, রোববার দুপুরে মটরসাইকেল যোগে উক্ত সড়কের রোস্তম এন্ড সন্স নামের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী নুরুল হক কিছু টাকা নিয়ে ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকের কাছে যানজটের কবলে পড়ে ওই ব্যবসায়ী। এসময় ছিনতাইকারী একটি দল মটরসাইকেলের সামনের হ্যান্ডেলে রাখা টাকার ব্যাগ নিয়ে দ্রুত সটকে পড়ে। এতে ওই ব্যবসায়ী দেড় লাখ টাকা খোয়া যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন সিসি নিউজকে জানান, টাকা ছিনতাইয়ের এমন অভিযোগ পাই নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ