• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে একুশে টিভির বিরুদ্ধে মামলা

ETVঢাকা : মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে একুশে টেলিভিশন (ইটিভি) বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর আবুদ তাহের ভূঁইয়া।
সোমবার মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে এই মামলা করা হয়।
মামলার আসামি করা হয়েছে, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, প্রধান বার্তা সম্পাদক ইব্রাহীম আজাদ, স্টাফ রিপোর্টার ফারুক হোসেন ও ক্যামেরাম্যান আবদুর রাজ্জাককে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ ও ২৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায় বাদী আবু তাহের ভূঁইয়ার সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। সংবাদে উল্লেখ কর হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী আবু তাহের জনতা ব্যাংক বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা, ঢাকা থেকে রীতিমতো তেলেসমাতি কারবার করে ‘২৪ কোটি টাকা’ হাতিয়ে নিয়েছেন। এবং বর্তমানে তিনি নিউটেক্স কোম্পানির মালিক।
বাদীর পক্ষ থেকে দাবী করা হয়েছে, এই সংবাদের কোনটিই ঠিক নয়। বাদী আবু তাহের জনতা ব্যাংক থেকে কোন ঋণ নেননি এবং নিউটেক্স কোম্পানির মালিক নয়।
ফলে এই সংবাদে বাদীর মানহানি হয়েছে। এই প্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ