• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

বীরগঞ্জে আলু ও ভুট্টা উৎপাদন বিষয়ে কর্মশালা

ARORAবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন কমপ্লেক্স কৃষি মিলনায়তনে যথাযথ প্রযুক্তি ব্যবহারে আলু ও ভুট্টা উৎপাদন বিষয়ে সোমবার দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের শিমন্ত্রণালয়ের অর্থায়নে বেসটেক গ্র“প-অরোরা বহুমুখী সমবায় সমিতি  লিমিটেডের তত্বাবধানে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন কমপ্লেক্স কৃষি মিলনায়তনে যথাযথ প্রযুক্তি ব্যবহারে আলু ও ভুট্টা উৎপাদন বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা কৃষিবিদগণ বলেন, কৃষকদের সমস্যা ও সমাধান, বর্তমান কৃষি প্রযুক্তিসহ তরুনকৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই প্রকল্প শুরু করা হয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের অর্জন, তাদের সমস্যা, অধিক ফলনশীল বীজ ও উন্নত সার ব্যবহার, সমন্বিত কৃষি ও খামার ব্যবস্থা গড়ে তোলা, সেই সঙ্গে কৃষিপণ্য বাজারজাত করার খুটিনাটি দিক নিয়ে আলোচনা করা হয় ।
প্রশিক্ষন কর্মশালায় প্রাধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ড.আবুল কালাম আজাত বলেন, কৃষি খাত এবং শিল্পের মধ্যে সংযোগ স্থাপন, যোগাযোগ বৃদ্ধিকরণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দেওয়ার মাধ্যমেই দেশের অর্থনীতির চাকা সাবলীল রাখা সম্ভব। এই প্রকল্পের মত আরো উদ্যোগ যদি দেশব্যাপী ছড়িয়ে দেয়া যায়, এসএমই‘র রূপরেখা প্রণয়ন যদি করা যায় তাহলে আমরা দ্রুত এগোতে পারব। একই সঙ্গে এসএমই বিষয়ে কার্যক্রম পরিচালনাকারী সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপন জরুরী বলে উল্লেখ করেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন মো: কামরুজ্জামান বাবু প্রধান নির্বাহী কর্মকর্তা অরোরা এগ্রো লিমিটেড, মো: মাহফুজ আইয়ুব জেনারেল ম্যানেজার বেসটেক গ্র“প, কৃষিবিদ মো: জাকারিয়া কনসালটেন্ট অরোরা, এমএ খালেক সরকার চেয়ারম্যান নিজপাড়া ইউনিয়ন পরিষদ, কৃষিবিদ মো: আমিনুর রহমান প্রকল্প ব্যবস্থাপক অরোরা, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, অর্থ সচিব ডি রায় বাবুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ