• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

পরিবেশ সৃষ্টি করে নতুন নির্বাচনের দাবি ইসলামী ঐক্যজোটের

Islamiঢাকা: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দম বন্ধ অবস্থা বিরাজ করছে। সরকার অস্থির। দেশ বিদেশের সব মহল অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিলেও জনগণের ম্যান্ডেটবিহীন সরকার সেই তাগিদ উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য আন্দোলনমুখী রাজনৈতিক দলগুলোকে নিপীড়ন ও কঠোরভাবে দমনের পথ বেছে নিয়েছে।”

মঙ্গলবার সকাল ১০টায় ইসলামী ঐক্যজোট সিলেট বিভাগীয় নেতাদের উদ্দেশ্যে মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।

আইওজে মহাসচিব বলেন, “বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে।ব্যাংক, বিমাসহ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে।সর্বত্র ভয়াবহ আকারে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।ব্যাংক লুটের ঘটনা ঘটছে।মানবাধিকার এবং সুশাসন পাঠানো হয়েছে নির্বাসনে। দেশ পরিণত হচ্ছে একটি পুলিশি রাষ্ট্রে। দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সরকারকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নতুন নির্বাচন দিতে হবে।”

এ সময় আরো বক্তব্য দেন মাওলনা আবুল হাসানাত আমিনী, মুফতী তৈয়্যেব হোসাইন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা ইসহাক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আল-আমীন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মুহিউদ্দীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ