• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

saidpur pic,09-12-2014সিসি নিউজ: সারাদেশের মতো সৈয়দপুরেও মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০১৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা  করেছে।
বেলা ১১ টায় ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে  প্রেসক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দু’পাশে মানববন্ধন করা হয়। র‌্যালী ও মানববন্ধন কর্মসূচিতে সৈয়দপুর উপজেলা  পরিষদ চেয়ারম্যান, ইউএনও, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,সততা সংঘের সদস্যরা ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, এনজিও কর্মী,মুক্তিযোদ্ধা,সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে “ রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলদেশ ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিঞা।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কাউয়ুম। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন,সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সামসুল আলম শাহ্, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ