• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

শিশুদের জন্য গুগল

67487_Googleপ্রযুক্তি ডেস্ক : শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহার আরো সহজ করার উদ্যোগ নিয়েছে গুগল।  বর্তমানে পড়াশোনার কাজে প্রায়ই শিশুদের ইন্টারনেট ব্যবহার করতে হয়। ফলে তাদের কথা মাথায় রেখেই গুগল সার্চ ইঞ্জিনের একটি নতুন ভার্সন আনতে চলেছে বলে জানিয়েছে সিএনএন।

ইউএসএ টুডে এর বরাত দিয়ে সিএনএন জানায়, নতুন এই ভার্সনটির নাম রাখা হয়েছে ‘ফান অ্যান্ড সেফ ফর চিলড্রেন’।

প্রধানত ১২ অনুর্ধ্ব শিশুদের কথা ভেবেই আনা হবে এই ভার্সন। তবে শিশুদের অভিভাবকরা তাদের এ ভার্সনের মাধ্যমে সন্তানদের কার্যক্রম বিশেষভাবে নজর রাখতে পারবেন বলেও জানানো হয়।

গুগল ও ফেসবুকের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট করার সুবিধা দেয় না। কিন্তু ভুয়া তথ্য দিয়ে এই সাইটগুলোতে প্রচুর অ্যাকাউন্ট তৈরি করা হয়। এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা কঠিন। মূলত এজন্যই গুগলের এমন উদ্যোগ।

এর ফলে শিশুরা আরো সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ