• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

প্রতিবন্ধী ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীন

Adalotঢাকা: মাদারীপুরের কালকিনি উপজেলায় বোবা মেয়েকে ধর্ষণের মামলায় আসামি ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এ মামলার রায় পিছিয়ে ১০ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালকিনি থানাধীন বাসজারি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের আসামি ফরিদ ২০১১ সালের ৮ ডিসেম্বর পাশের ঘরের বোবা মেয়ে কুলসুম ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে কুলসুমের গোঙানির শব্দ শুনতে পেয়ে কুলসুমের মা মোসা.আমিরুল খাতুন তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় বিষয়টি মিমাংসা করতে দেরি হওয়ায় কুলসুমের মা বাদী হয়ে ১৫ ডিসেম্বর কালকিনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ ১৬ ডিসেম্বর আসামিকে গ্রেফতার করে।

২০১২ সালের ৪ ডিসেম্বর এই মামলার চার্জ গঠন করা হয় এবং ২০১৩ সালে এই মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ