• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

জলঢাকার প্রতিবন্ধী সজিবের অসাধারণ নৈপূর্ন্য

17-09সিসি নিউজ: সজিব হোসেন বয়স ১৫ কিংবা ১৬ বাবা কবির হোসেন নীলফামারীর জলঢাকার পৌরসভা এলাকায় ডালিয়া রোডস্থ বন্ধু ডিজিটাল স্টুডিওতে কাজ করে সে। কথা বলতে না পাড়া এবং কানে না শুনলেও অদম্য প্রতিভায় ইশারার মাধ্যমে বুঝতে পারে সকল কাজের গতি। অভাবের সংসারে বাবা একজন ইলেট্রিক্যাল টেকনিশিয়ান, ৩ ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়।  জন্মাপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার মস্তিষ্কে প্রতিভার বিকাশ ঘটে সে জানতে চায় অনেক কিছু, করতে চায় সমাজের ৮/১০ জনের মতো সৃজনশীল কাজ। শুধু চোখে দেখে আধুনিক বিজ্ঞান সভ্যতার অন্যতম মাধ্যম কম্পিউটার সে চালাতে পারে। সজিব বর্তমানে বন্ধু ডিজিটাল স্টুডিও’র ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। স্টুডিও টির স্বত্ত্বাধিকারী জাহানুর আলম জানান, প্রতিবন্ধি হওয়া সত্ত্বেও সে ইলেট্রনিক্স কাজে খুবই পারদর্শী। জলঢাকা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার পরিচালক  ইউছুফ আলী বলেন, অদম্য প্রতিভার জোর তার কানে না শোনা, কথা না বলাকে হার মানিয়েছে। ভবিষ্যতে সে একজন দক্ষ কম্পিউটার স্পাসালিষ্ট হতে চায়। কিন্তু বাধা তার দারিদ্রতা পারবে কি এ দেয়াল ডিঙিয়ে সাফল্যকে ছিনিয়ে আনতে। খোজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রের নিয়ম নীতি ও সমাজ সেবার সরকারী কার্যক্রমে  তার দিকে দৃষ্টি পরেনি কর্মকতাদের। উৎসাহ অনুপ্রেরণা। এর জীবনকে বদলাতে পারে  এনে দিতে পারে অসাধারণ নৈপূর্ন্য।
.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ